নতুন সাবমেরিন ক্যাবল বসাবে গুগল

দায়িদ হাসান মিলন
২৮ জুলাই ২০২০, ২১:৫৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫৮

গুগল আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে নতুন সাবমেরিন ক্যাবল (ডাটা ক্যাবল) বসানোর ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তি প্রতিষ্ঠানটির নতুন এই ক্যাবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেনকে সংযুক্ত করবে।
গুগল বলছে, নতুন সাবমেরিন নেটওয়ার্ক ক্যাবলে যুক্ত করা হবে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে পুরনো ক্যাবলটির উল্লেখযোগ্য উন্নয়ন হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৈশ্বিক যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে সাবমেরিন ক্যাবল খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। গুগলের হিসাব বলছে, বিশ্বের মোট ডাটার ৯৮ শতাংশই পরিবাহিত হয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে।

এ ধরনের ক্যাবল স্থাপন করে সাধারণত বিভিন্ন কমিউনিকেশন প্রতিষ্ঠান। এরপর নির্দিষ্ট চার্জের বিনিময়ে সেগুলো ব্যবহারের অনুমতি দেয় তারা। অবশ্য গুগল নিজেদের অর্থায়নেই বেশ কয়েকটি সাবমেরিন ক্যাবল স্থাপন করেছে। এটা গুগলের চতুর্থ নিজস্ব ক্যাবল।

আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে প্রথম সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয় ১৮৫৮ সালে। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করে ওই ক্যাবল তৈরি করে টেলিগ্রাফ। বর্তমানে বিশ্বজুড়ে ৭ লাখ ৫০ হাজার মাইল ক্যাবল রয়েছে।

সূত্র : বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
প্রধানমন্ত্রীকে সালাম দিলো হাতি
প্রধানমন্ত্রীকে সালাম দিলো হাতি
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প