দেশের বাজারে পোকোর ৩ ফোন

টেক ডেস্ক
১১ নভেম্বর ২০২০, ২১:৪৭ আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৩:৩৩

পোকো এক্স থ্রি শাওমি দেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩ মডেলের নতুন তিনটি স্মার্টফোন অবমুক্ত করেছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এর আগে ফ্যান ও ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে পোকো। বাংলাদেশে সে কারণেই ব্র্যান্ডটির নতুন তিনটি স্মার্টফোন উন্মোচিত হলো। পোকো এক্স৩ এনএফসি দিয়ে কোয়ালকমের ৭০০ সিরিজের নতুন ও সবচেয়ে শক্তিশালী ফোর-জি প্লাস প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩২জি নিয়ে এসেছি। যা ব্যবহারকারীদের অবিশ্বাস্য পারফরমেন্স দেবে। সব ধরনের গ্রাহকের বিবেচনায় পোকো এম২ এবং পোকো সি৩ আনছি। যাতে রয়েছে গ্রাহকদের পছন্দের সব স্পেসিফিকেশন।’

পোকো এক্স৩ এনএফসি কোবাল্ট ব্লু ও শ্যাডো গ্রে রঙে পাওয়া যাবে। এটি পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ২৫ হাজার ৯৯৯ এবং ২৭ হাজার ৯৯৯ টাকা।

পোকো এম২ পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ১৫ হাজার ৯৯৯ এবং ১৬ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাবে ব্রিক রেড, পিচ ব্ল্যাক ও স্লেট ব্ল্যাক রঙে।

পোকো সি৩ আসছে আর্কটিক ব্লু, লাইম গ্রিন ও ম্যাট ব্ল্যাক রঙে, থাকছে ৩ জিবি+৩২জিবি এবং ৪ জিবি+৬৪জিবি সংস্করণ। দাম যথাক্রমে ১১ হাজার ৯৯৯ এবং ১২ হাজার ৯৯৯ টাকা।

/এইচএএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম