‘বায়োমেট্রিক সিম নিবন্ধন কোনও রাজনৈতিক ইস্যু নয়’

টেক রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ২০:০৮আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২০:০৮

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন কোনও রাজনৈতিক কোনও ইস্যু নয়। অবৈধ-ভিওআইপি ব্যবসা বন্ধ করতে হলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনটা জরুরি।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় তথ্যের নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) পলিসি ব্রেকফাস্ট অন ন্যাশনাল ডাটা সিকিউরিটি শীর্ষক এই সিকিউরিটি বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, বাংলাদেশ ওপেন সোর্স নেওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান-সহ আরও অনেকে।    

তারানা হালিম আরও বলেন, বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন আগামী ৩০ এপ্রিলই শেষ হবে। এরপরে আর সময় বাড়ানো হবে না। মে মাসের ১ তারিখ থেকে যেসব সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা হবে না সেগুলো প্রথমে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে। এই সময়ের মধ্যে সিম নিবন্ধন না হলে পরবর্তীতে সেসব সিম একেবারে বন্ধ করে দেওয়া হবে। মোবাইলফোন ব্যবহারকারীদের নিরাপত্তা এবং শতভাগ সুরক্ষা দিতেই সরকারের এই উদ্যোগ বলে তিনি জানান।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্সের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্সের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড