পরীক্ষামূলক লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
১০ নভেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:০১

পরীক্ষামূলক লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে ইনস্টাগ্রাম নির্দিষ্ট কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। কানাডা দিয়ে শুরু করে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে এই পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। যুক্তরাষ্ট্রের আগে কানাডাসহ মোট সাতটি দেশে এই পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালিত করা হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) ওয়্যারড-২৫ এর সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসিরি এই ঘোষণা দেন। ইন্টারনেটের জগতে এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটিকে একটি নিরাপদতম জায়গায় রাখতেই তার এমন উদ্যোগ।

পরীক্ষামূলক পর্যায়ে লাইকের সংখ্যাটি পাবলিক পোস্টগুলো নিউজ ফিড, ওয়েব ও প্রোফাইলে লুকানো থাকবে। তবে লাইকের সংখ্যাটি লুকানো থাকলেও পোস্টদাতা এটি দেখতে পারবেন। অন্য যারা এই পোস্টটি দেখছেন তাদের কাছে মূলত এই সংখ্যাটি লুকানো থাকবে।

কানাডার পরে অন্য যে দেশগুলোতে এই পরীক্ষামূলক কার্যক্রমটি চলেছে সেগুলো হলো— আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

তবে লাইক লুকিয়ে রাখার এই সিদ্ধান্ত শুধু একক ইনস্টাগ্রামেরই নয়। ফেসবুকও পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়াতে লাইকের সংখ্যা লুকিয়ে রাখার কার্যক্রমটি পরিচালিত করছে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি