মাস্ক বিতরণ সমন্বয়ের প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২৩:২৫আপডেট : ২৩ মে ২০২১, ২৩:২৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় পরিকল্পিত মাস্ক বিতরণ নিশ্চিত করতে মাস্ক ডিস্ট্রিবিউশন হাবকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে বিতরণ সমন্বয় করতে এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  তিনি দেশে গুণগত মানসম্পন্ন মাস্ক তৈরি করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

রবিবার (২৩ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের উদ্যোগে জাতীয় পর্যায়ে মাস্ক বিতরণ সমন্বয়ের লক্ষ্যে তৈরি অনলাইন প্ল্যাটফর্ম মাস্ক বিতরণী হাবের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনের যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পলক নিজস্ব প্রযুক্তির থ্রিডি মডেলে করোনা মহামারি থেকে উত্তরণের আশাবাদ ব্যক্ত করেন।  তিনি বলেন,  ‘ডেটা বিশ্লেষণের মাধ্যমে মাস্ক বিতরণের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’ এরমধ্যে এটুআই উদ্ভাবিত এসডিজি ট্র্যাকারের বৈশ্বিক স্বীকৃতি, ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্কফোর্স গঠন করে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সফলতার কথাও তিনি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী প্ল্যাটফর্মটির মাধ্যমে কোন এলাকায় মানুষ মাস্ক পরছে বা পরছেন না, কোন এলাকায় মাস্ক প্রয়োজন কিংবা সরকারি- বেসরকারি যেসব প্রতিষ্ঠান মাস্ক সরবরাহ করতে চায়, এ সংক্রান্ত তথ্য এ হাবে ইনপুট দিতে সব সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন— প্রধানমন্ত্রীর এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন— এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাভাইজার আনীর চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এটুআই’র প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান প্রমুখ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের