হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন এমডি ডা. বিকর্ণ কুমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২২:২৪আপডেট : ০১ জুন ২০২১, ২৩:০৪

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা তাকে বরণ করে নেন।

ডা. বিকর্ণ কুমার ঘোষ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে খুলনা জেলায় ১৯৯৩ সালে যোগদান করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। কর্মজীবনে এরপর নড়াইল, মাগুরা, নীলফামারী, রাঙামাটি, ময়মনসিংহ, বরগুনা ও গাজীপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে উপ-সচিব পদে পদোন্নতি পান। ২০১৬ সালে যুগ্ম-সচিব, ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ডা. বিকর্ণ কুমার ঘোষ।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমপিএইচ, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ই-গভর্নমেন্ট লিডারশিপ, সুইডেন থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ।

/এইচএএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম