আসলেই কি বন্ধ হয়েছে পাবজি-ফ্রি ফায়ার?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ২১:০৯ আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:৪৭

পাবজি, ফ্রি ফায়ার অনলাইন গেম বুধবারই (২৫ আগস্ট) বন্ধ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট)। যদিও তা পুরোপুরি কার্যকর হয়নি। বুধবার (২৫ আগস্ট) ও বৃহস্পতিবারও (২৬ আগস্ট) খেলা গেছে ভিডিও গেম দুটি। ডটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, আমরা গেম দুটো বন্ধ করে দিয়েছি। যদিও পুরোপুরি বন্ধ হতে সময় লাগবে।

গতকাল রাতে গেমারদের সঙ্গে আলাপ করে জানা যায়, অনেকেই গেম দুটি খেলতে পারছেন।

গেম দুটো ৩ মাসের জন্য ব্লক করতে বুধবার রাতেই দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইআইজি অপারেটর, সব আইএসপি অপারেটর, সব নিক্স অপারেটরের কাছে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নির্দেশনা পেয়ে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইআইজি ফোরাম বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে জরুরি বৈঠক ডাকে। বৈঠকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির নেতারা সংযুক্ত ছিলেন। বৈঠকে ফোরাম থেকে সব আইআইজিকে পাবজি ও ফ্রি ফায়ার ব্লক করার বিষয়টি অবগত করা হয়। এরইমধ্যে আইআইজিগুলো নির্দেশনা অনুযায়ী গেম দুটো ব্লকের কাজ শুরু করেছে।

বৈঠক শেষে ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, সব আইআইজি গেম দুটো ব্লক করার চেষ্টা করছে। প্রযুক্তিগত কারণে এখনও শতভাগ ব্লক করা সম্ভব হয়নি। প্রচুর লিকেজ আছে। ফলে অনেক গেমার এখনও গেম দুটো খেলতে পারছে। ‘ফুল ব্লক’ হয়ে গেলে গেম দুটো আর নেটওয়ার্কে আসবে না।

তিনি জানান, এই গেম ব্লক হবে আসলে আইআইজি এন্ডে। প্রতিটি আইআইজিতে ডট ডিপিআই (ডিপ প্যাকেট ইন্সপেকশন) বসিয়ে রেখেছে। ফলে এগুলো ব্লক করতে আইআইজি ছাড়া আর কোনও পক্ষের কিছু করার নেই।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পরিবারের সবাইকে হত্যা করলো কিশোর: পুলিশ বলছে পাবজির প্রভাব
ফ্রি ফায়ার গেমসের পক্ষে লড়তে পারবে না সিঙ্গাপুরের গ্যারিনা
পাবজি খেলা নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর সংশোধনাগারে
সর্বশেষ খবর
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ