পরিবারের সবাইকে হত্যা করলো কিশোর: পুলিশ বলছে পাবজির প্রভাব

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২৩:১৪ আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:১৬

অনলাইনে পাবজি খেলায় আসক্ত হয়ে পরিবারের সবাইকে গুলি করে মারার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লাহোরের কানহা এলাকায় গত সপ্তাহে স্বাস্থ্যকর্মী নাহিদ মুবারক (৪৫),তার ছেলে তৈমুর (২২), দুই কন্যা বয়স ১৭ ও ১১ বছর এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিবৃতিতে পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারে শুধু জীবিত ছিলো নাহিদ মুবারাকের ছেলে ১৪ বছর বয়সী ওই কিশোর। সেই খুন করেছে বলে ইতোমধ্যে প্রমাণও পেয়েছে নিরাপত্তা বাহিনী। কিশোর স্বীকার করেছে যে পাবজি গেমে আসক্ত হয়ে তার মা এবং ভাই-বোনদের খুন করেছে। দিনের অধিকাংশ সময় পাবজি খেলার ফলে তার মানসিক সমস্যা দেখা দেয় বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

ওই কিশোর পাবজি খেলার কারণে পড়াশোনায় অমনোযোগি হওয়ায় তাকে প্রায় সময় পড়ার জন্য চাপ দেওয়া হতো। ঘটনার দিন ছেলেকে বকাঝকা করেন তার মা। পরে তার মা’র পিস্তল আলমারি থেকে বের করে সবাইকে ঘুমের মধ্যেই গুলি করে হত্যা করে। পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সকৃত পিস্তলটি রেখেছিলেন তার মা। পুরো ঘটনা নিয়ে আরও বিস্তর তদন্ত নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র: এনডিটিভি।

/এলকে/
সম্পর্কিত
ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?
সোহেল আফ্রিদি কোথায়?
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাকিস্তান কী করবে জানালেন শেহবাজ
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার