২০০ কোটি ক্রোম ব্যবহারকারীকে যে কারণে সতর্ক করলো গুগল

আসির আহবাব নির্ঝর
০৫ অক্টোবর ২০২১, ১৯:৩৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:৩৯

গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে ধরা পড়েছে একটি ত্রুটি। 'জিরো ডে' নামের এ ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলা হতে পারে। তাই ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল।

'জিরো ডে' এমন এক ধরনের ত্রুটি, যা প্রথমে হ্যাকারদের নজরে আসে, পরে জানতে পারে ডেভেলপাররা। ফলে এ ‘বাগ’ তথা ত্রুটির সমাধান আনতে দেরি হয়ে যায়। যে কারণে প্রযুক্তি জগতে 'জিরো ডে' শ্রেণির ত্রুটি বেশ গুরুত্ব নিয়ে দেখা হয়।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস এক প্রতিবেদনে জানায়, 'জিরো ডে' নিয়ে ব্লগপোস্ট করেছে গুগল। ওই পোস্টে বলা হয়েছে, এ বছর ক্রোমের ১২ এবং ১৩তম ত্রুটি পাওয়া গেছে। এগুলো উইন্ডোজ, ম্যাকওএস ও লিনাক্স অপারেটিং সিস্টেমকে আক্রান্ত করতে সক্ষম।

গুগল সমাধান নিয়ে আসার আগেই হ্যাকাররা এটা জেনে থাকতে পারে। যার কারণে ক্রোম ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে আছেন। নিজস্ব প্রটোকল অনুযায়ী ত্রুটিগুলো নিয়ে বাড়তি কোনও তথ্য প্রকাশ করেনি গুগল।

এ ধরনের ঘটনা প্রতিরোধে গুগল একটি ক্রিটিক্যাল আপডেট এনেছে। এই আপডেট সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। এ কারণে সব ক্রোম ব্যবহারকারী সাইবার হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে না বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

গুগল ক্রোমের ত্রুটির কারণে আপনি আপাতত সুরক্ষিত আছেন কিনা তা জানার সুযোগ রয়েছে। এজন্য শুরুতেই সেটিংস থেকে হেল্প অপশনে যেতে হবে। এরপর 'অ্যাবাউট গুগল ক্রোম' অপশনে যান। সেখানে যদি আপনার গুগল ক্রোম ভার্সন ৯৪.০.৪৬০৬.৭১ বা তার বেশি কোনোটা থাকে, তা হলে বুঝবেন আপনি সুরক্ষিত। যদি আপডেটটি আপনার ব্রাউজারে এখনও না এসে থাকে তা হলে নিয়মিত চেক করুন ও সাবধানে ব্যবহার করুন।

সাইবার হামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ একটি ধাপ মাথায় রাখতেই হবে। সেটা  হলো- আপডেটের পর ক্রোম রিস্টার্ট করা। এটা না করলেও ক্রোম নিরাপদ হবে না বলে জানিয়েছে ফোর্বস।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ