নারীর ক্ষমতায়নের সফল উদাহরণ ডিজিটাল সেন্টার: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ০২:৫৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০২:৫৬

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল মাধ্যম পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ ও গতানুগতিক মানসিকতা ভেঙে দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহস তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নারীদের ক্ষমতায়ন ও তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করার সফল উদাহরণ ডিজিটাল সেন্টার।

প্রতিমন্ত্রী বুধবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোগে ‘দ্য পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

পলক বলেন, বলেন গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকার এই পরিবর্তন আনতে সক্ষম অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, এখন কম্পিউটার ব্যবহার ও  ইন্টারনেটের ওপর নির্ভর করে একজন নারী ও পুরুষ আইটি উদ্যোক্তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অপর দিকে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তা-উৎপাদকদের পণ্যগুলো বিপণন ও সরবরাহের জন্য পয়েন্ট অব ডিজিটাল হাব বা ডিজিটাল ডেলিভারি হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, নারীদের যেসব উদ্যোগে রয়েছে, সেখানে প্রতারণার দৃষ্টান্ত নেই বললেই চলে। সে কারণে ই-কমার্সে বিশাল একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। যেখানে ৩ লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে।  

নারী উদ্যোক্তা বাংলাদেশের চেয়ারম্যান রুপা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী মো. এহসান খসরু প্রমুখ।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক