যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১১:০০ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১:০০

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি পরীক্ষামূলক চালু হয়েছে। গত ১২ ডিসেম্বর এই নেটওয়ার্ক সীমিত পরিসরে দেশের ৬টি স্থানে চালু করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন নেটওয়ার্ক টেলিটক এই সেবা চালু করেছে। ২০২২ সালে দেশের ২শ’ জায়গায় ফাইভ-জি চালু করবে টেলিটক। অন্যান্য মোবাইল ফোন অপারেটররা আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য নিলাম অনুষ্ঠান থেকে তরঙ্গ (স্পেকট্রাম) কিনে পর্যায়ক্রমে এই এই সেবা চালু করবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে।

ফাইভ-জির উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, বাংলাদেশ প্রযুক্তি গ্রহণে আর কখনও পিছিয়ে থাকবে না। যখন যে প্রযুক্তি আসবে, হয়তো সবার আগে বাংলাদেশ সেই প্রযুক্তি গ্রহণ করবে। ফাইভ-জি গ্রহণের বাংলাদেশ খুব বেশি দেরি করেনি।

পরীক্ষামূলক ফাইভ-জি চালু হলেও টেলিটকের সব ব্যবহারকারী তা ব্যবহারের সুযোগ পাবেন না। যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা যেসব এলাকায় ফাইভ-জি চালু করা হয়েছে সেসব জায়গায় গিয়ে এই সেবা নিতে পারবেন।

জানা গেছে, টেলিটক ঢাকা শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ (সংসদ ভবন এলাকা) এবং ঢাকার বাইরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও টুঙ্গিপাড়ায় ফাইভ-জি চালু করেছে।

টেলিটকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, পাবলিক প্লেসে ফাইভ-জি এক্সপেরিয়েন্স করা যাবে। এজন্য আলাদা করে ফাইভ-জি সিম প্রয়োজন হবে না। টেলিটকের ফোর-জি সিম দিয়েই ফাইভ-জি ব্যবহার করা যাবে। তবে স্মার্টফোন হতে হবে ফাইভ-জি সাপোর্টেড। ফাইভ-জি সাপোর্টেড যেকোনও স্মার্টফোনে টেলিটকের সিম ব্যবহার করে সংশ্লিষ্ট পাবলিক প্লেসে যেকেউ ফাইভ-জি ব্যবহার করতে পারবেন।

টেলিটকের ফাইভ-জি প্রযুক্তি চালু করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে হুয়াওয়ে ও নকিয়া। 

 

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়