ফ্রিল্যান্সাররা বিকাশে টাকা আনতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১

দেশের ফ্রিল্যান্সাররা এখন থেকে তাদের পেমেন্ট বিকাশের মাধ্যমে দেশে আনতে পারবেন। রিয়েল টাইমেই এই টাকা ব্কিাশে চলে আসবে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ আয়োজিত  সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এখন সারা বিশ্ব থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পেওনিয়ার’-এর মাধ্যমে মুহূর্তেই বিকাশে ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে। দিনরাত ২৪ ঘণ্টা রিয়েল টাইমে এই সেবা আসার সুবিধা বিকাশমান ফ্রিল্যান্সিং সেক্টরে আরও গতিশীলতা আনবে এবং দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে আরও বেগবান করবে।

আরও জানানো হয়, নতুন এই সেবার ফলে বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকন থেকে সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাহকরা। যাদের ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক তাদের পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন। বিকাশ থেকেই পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করারও সুযোগ থাকবে।

এই সেবা পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক ও বিকাশ যৌথভাবে দেবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ফ্রিল্যান্সাররা এখন থেকে ঝামেলাবিহীনভাবে টাকা দেশে আনতে পারবেন। এই উদ্যোগের ফলে দেশে আরও ফ্রিল্যান্সার  তৈরি হবে।’

অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ার’র রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি ও চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর সংযুক্ত ছিলেন।

নতুন এই সেবা চালু উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাশে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী ফ্রিল্যান্সারকে ১টি করে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই পুরস্কার পাবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে এক বা একাধিক ট্রানজেকশনে বিকাশ অ্যাকাউন্টে আসা অর্থের পরিমাণ দিনে ১৫ হাজার টাকার বেশি হতে হবে। নতুন সেবা চালু হওয়া উপলক্ষে প্রতিবার পেওনিয়ার থেকে বিকাশে লেনদেনে ২ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। ১০ মার্চ পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন ফ্রিল্যান্সাররা।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম