একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ আসছে

ইশতিয়াক হাসান
৩০ এপ্রিল ২০২২, ১৯:৩২ আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:৩২

একসঙ্গে একাধিক ফোন অথবা একটি ফোন ও একটি ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এমনই একটি ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ডব্লিউএবিটাইনফোতে এমন একটি ফিচারের স্ক্রিনশট দেখানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণের। মূল ডিভাইসটির মাধ্যমে কোড স্ক্যান করে চালু করে নেওয়া যাবে অন্য ডিভাইসে।

ভার্জ জানায়, আগের বিটা সংস্করণের একটি ছবিতে দেখা গিয়েছিল সেখানে সাম্প্রতিক ম্যাসেজগুলোকে সিঙ্ক্রোনাইজ করা যাচ্ছে। এমনকি এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকা সত্ত্বেও। নতুন ডিভাইসটি মূল ডিভাইসের সঙ্গে ‘রেজিস্টার্ড এজ কম্পেনিয়ন’ হিসেবে যুক্ত থাকবে। এটি আপাতত অ্যান্ড্রয়েড সংস্করণে কাজ করবে। আর আইওএসে কাজ করবে কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যমটি। তবে হোয়াটসঅ্যাপে ইতোমধ্যেই লিঙ্কড ডিভাইস নামে একটি ফিচার রয়েছে যার মাধ্যমে দ্বিতীয় একটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। তবে সেটি অবশ্যই কম্পিউটার হতে হবে। এই ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়েই রয়েছে।

লিঙ্কড ডিভাইস ফিচারটি হোয়াটসঅ্যাপ চালু করে গতবছর নভেম্বরে। তবে সেখানে এখনও কিছু আনসাপোর্টেড ফিচার রয়েছে। ফিচারটি ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উপকারী হলেও দ্বিতীয় একটি স্মার্ট ফোনে ব্যবহারের উপযোগী ছিল না। এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে মেটা এআই নিয়ন্ত্রণ করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা আনছে মেটা
সর্বশেষ খবর
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি