গুগল টিভি অ্যাপে ৫০টি চ্যানেল বিনামূল্যে

ইশতিয়াক হাসান
০৭ আগস্ট ২০২২, ২০:২২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:২২

গুগল টিভিতে বিনামূল্যে টিভি চ্যানেল স্ট্রিমিং হবে। এর জন্য কোনও অ্যাপ ডাউনলোডও করতে হবে না। লাগবে না নতুন কোনও সার্ভিস সাইন আপ করা। গুগল টিভি ব্যবহারকারীদের জন্য এমনই সুসংবাদ দিয়েছে নাইনটুফাইভগুগল।

সংবাদ মাধ্যমটির বরাতে জানা যায়, গুগলের অ্যান্ড্রয়েড টিভিতে ৫০টি লাইভ টিভি চ্যানেলের লিস্ট রয়েছে যেগুলো বিনামূল্যে দেখা যাবে।

ভার্জ জানায়, নতুন ফিচারটির নাম ‘গুগল টিভি চ্যানেল’। চ্যানেলগুলোর মধ্যে রয়েছে এবিসি নিউজ লাইভ, এনবিসি নিউজ নাও, ইউএসএ টুডে ইত্যাদি। হলমার্ক মুভি চ্যানেলের মতো চ্যানেলও থাকছে এতে।

অনেক চ্যানেল আছে যেগুলো বিনামূল্যের কিংবা কম খরচের স্ট্রিমিং সার্ভিসে পাওয়া যায়। যেমন, প্লুটো টিভি, ফিলো, স্লিং টিভি ইত্যাদি। তবে এগুলো দেখতে সাইন আপ করতে হবে।

তবে অন্যান্য টিভি প্রতিষ্ঠান যেমন এলজি এবং স্যামসাং-এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের স্মার্ট টিভিতে যেমন রিমোটের কয়েকটা ক্লিকেই চ্যানেলে চলে যেতে পারেন তেমনই একটা পদ্ধতি চালুর চেষ্টা করছে গুগল।

বর্তমানে এলজি’র এমন ১৭৫টির বেশি চ্যানেল আছে। স্যামসাং টিভি প্লাসের আছে ২০০টির বেশি। সেই হিসেবে গুগলের মাত্র ৫০টি চ্যানেল হলেও ব্যবহারকারীকে নতুন কোনও টিভি কিনতে হবে না বা অ্যাপ ডাউনলোড করতে হবে না।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম