মেসেজিংয়ে নগ্নতা প্রতিরোধে প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯

অনাকাঙ্ক্ষিত নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ার জন্য একটি বড় সমস্যা। তবে ইনস্টাগ্রাম এর বিপরীতে একটি টুল নিয়ে কাজ করছে, যা সমস্যাটির একটি সমাধান হিসেবে কাজ করবে। সম্প্রতি টুইটারে একটি স্ক্রিনশটের মাধ্যমে গবেষক অ্যালিস্যান্ড্রো পলুজি দেখান— নগ্নতা প্রতিরোধের এই প্রযুক্তি কীভাবে নগ্ন চ্যাটিংয়ে  ছবিকে ঢেকে দিচ্ছে। সেখানে ব্যবহারকারীকে একটি অপশন দেওয়া হচ্ছে যে, তিনি সেটা দেখতে চান কিনা। ইনস্টাগ্রামের অভিভাবক মেটা বিষয়টি ভার্জকে নিশ্চিত করেছে।

মেটা জানায়, এমন প্রযুক্তির উদ্দেশ্য হলো— যারা অনাকাঙ্ক্ষিত ছবি দেখতে চান না, তাদের জন্য একটি আবরণের ব্যবস্থা করে দেওয়া। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। যেনো এতে ব্যবহারকারীদের প্রাইভেসি বজায় থাকে। বিশেষ করে যখন তাদের কাছে আসা মেসেজে তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। মেটা জানায়, নতুন এই ফিচারটি অনেকটাই গতবছরের ‘হিডেন ওয়ার্ডস’ ফিচারের মতো। এই ফিচারটি সরাসরি মেসেজিংয়ে কি ওয়ার্ডের ওপর ভিত্তি করে অনাকাঙ্ক্ষিত মেসেজকে ফিল্টার করে দেয়। এটি স্বয়ংক্রিয়ভাবেই মেসেজগুলোকে একটি ফোল্ডারে নিয়ে জমা করে, যেটা ব্যবহারকারী চাইলে দেখা থেকে বিরত থাকতে পারেন। তবে এটি একেবারে মুছে ফেলা যাবে না।

ভার্জ জানায়, ফিচারটিকে স্বাগত জানানো হলেও এটি অনেক দেরিতেই আসলো।। কেননা, সোশ্যাল মিডিয়াতে নগ্নতা  অনেক বড় আকারের একটি সমস্যা। ২০২০ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন পরিচালিত ১২-১৮ বছর বয়সী ১৫০ জনের ওপরে একটি গবেষণা করে দেখা যায়, তাদের মধ্যে ৭৫দশমিক ৮ শতাংশই অনাকাঙ্ক্ষিত নগ্ন ছবি আদান-প্রদান করে।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি