ফের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে ইভ্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:৩৭

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি আবারও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। গত ২৮ অক্টোবর থেকে এই প্ল্যাটফর্মটি নতুন করে ‘ধন্যবাদ উৎসব’ অফারের মাধ্যমে গ্রাহকের সামনে নতুন করে উপস্থিত হয়। যদিও কার্যক্রম চালু হওয়ার পরে ইভ্যালির সার্ভার ডাউন হয়ে যায়। ইভ্যালির সংশ্লিষ্টরা জানান, বিপুল সংখ্যক গ্রাহকের চাপে সার্ভার ডাউন হলেও পরে সাইটটি আবারও সচল হয়।

ইভ্যালি কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘ইতোমধ্যে ৮০ হাজারের বেশি সম্মানিত গ্রাহক— যারা রেজিস্ট্রেশন করে আস্থা রেখেছেন, সমর্থন দিয়েছেন, কেনাকাটা করেছেন, কিংবা যারা কেনাকাটার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনগুলোতে ৮৫ লাখের বেশি অর্ডার ও ৩ কোটির বেশি পণ্য আমরা ডেলিভারি করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করতে চাই যে, আগের সব অর্ডার আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবো। আপনারা আমাদের সময় এবং ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন!’

ইভ্যালির একটি সূত্র নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। গ্রাহক নিবন্ধনের হার বাড়ছে। যেসব পণ্যের জন্য অর্ডার পড়েছে সেগুলোর মধ্য থেকে ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল পণ্য ইত্যাদির ডেলিভারি শুরু হয়েছে।’

জানা গেছে, ইভ্যালি এখন সিওডি (ক্যাশ অন ডেলিভারি), সিবিডি (ক্যাশ বিফোর ডেলিভারি), এফএনএফ (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, পিএনপি (পিক অ্যান্ড পে) ইত্যাদি মোডে পণ্যের ফরমায়েশ নিচ্ছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত