বিশ্বের ২০০ কোটি মানুষ অ্যাপল পণ্য ব্যবহার করে

ইশতিয়াক হাসান
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২

নতুন একটি মাইলফলকে পৌঁছালো অ্যাপল। আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অন্যান্য ডিভাইস মিলিয়ে অ্যাপলের এখন মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। এই সংখ্যা থেকে বোঝা যায়— কত দ্রুত অগ্রগতি হচ্ছে প্রতিষ্ঠানটির বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ। কেননা, ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৫০ কোটিতে। আর ২০১৬ সালে এটি ছিল ১০০ কোটিতে। বিশেষ করে ২০২১ সালে ১৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর পরে খুব দ্রুতই তা ২০০ কোটিতে পৌঁছেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।

সম্প্রতি অ্যাপলের প্রকাশিত প্রথম ত্রৈমাসিকের একটি রিপোর্ট থেকে তথ্যটি জানায় গিয়েছে। প্রতিষ্ঠানটি সিইও টিম কুক জানায়, এই ডিসেম্বর ত্রৈমাসিকে আমরা একটি বড় মাইলফলক অর্জন করেছি। সেটা হলো— এখন আমাদের সক্রিয় ব্যবহারকারী দুই বিলিয়নে পৌঁছেছে।

ভার্জ জানায়, এই তথ্যটি গ্রহণ করা হয়েছে আইওএস, ম্যাকওএস এবং অন্যান্য অ্যাপল ডিভাইসের ওপর ভিত্তি করে।

এদিকে ২০২১ সালে গুগলের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী, তাদের অ্যান্ড্রয়েডের ব্যবাহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়িয়েছে তখনই। আর গুগলের এই তথ্যটি  গুগল প্লেস্টোরের একসেসের ওপর ভিত্তি করে যেহেতু, তাই এই সংখ্যার ভেতরে চীনের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখ নেই। অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করলে মোট ব্যবহারকারী আরও বেশি হবে বলে জানায় ভার্জ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের