ই-সিম নিয়ে এলো রবি

টেক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪

গ্রাহকদের জন্য ই-সিম চালু করলো রবি। রবির ৪.৫জি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন তথ্য জানিয়েছে রবি।

ই-সিম ব্যবহার করে রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন। ই-সিম চালু করতে গ্রাহকদের রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

ই-সিম যেহেতু ভার্চুয়াল ধরনের, তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা।  ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ করতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
সর্বশেষ খবর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর
মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার