রবি টাওয়ারের নিরাপত্তাপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৩:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৩:২১

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারে হামলা করে নিরাপত্তাপ্রহরী আবুল হাশেমকে (৬৫) হত্যা করা হয়েছে। নিহত আবুল হাশেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ী গ্রামের মৃত আকবর আলী ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ফাল্গুনকরা রবি টাওয়ারে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মুখ, হাত-পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তূপ দেখা যায়। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে চোর চক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।

এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ শফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। ঘটনার দিন তিনি ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে সরজমিন তদন্ত করছেন এসপি সার্কেল নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ওসি মো. আকতারুজ্জামানসহ পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবুল হাশেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘদিন থেকে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা: নিরাপত্তা প্রহরীর তিন দিনের রিমান্ড 
মেয়ের বস্তাবন্দি লাশ, মোটরসাইকেলে নিয়ে শহরে ঘোরে বাবা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী