মেধাবীদের গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

টেক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এর অংশ হিসেবে বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সঙ্গে কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল)– সেক্রেটারিয়েট অব জিএএল-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেওয়া হয়।

সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারে সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট সই করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএল’র বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দেবে হুয়াওয়ে।

বর্তমানে বাংলাদেশ, আইভরি কোস্ট, মিসর ও পাকিস্তানে ইউআইএল’র কার্যক্রম রয়েছে। একইসঙ্গে এমডাব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজি’র প্রেসিডেন্ট লি পেং। ফাইভজি কীভাবে ইন্টেলিজেন্ট বিশ্বের সম্ভাবনা উন্মোচন করছে এবং ৫.৫জি’র দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এ যাত্রায় কীভাবে নতুন সব মাইলফলক অর্জন করা যাবে এ বিষয়ে আলোচনা করেন তিনি।

এই ফোরামে খাতসংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করার মাধ্যমে কীভাবে সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির দিকে এগিয়ে যাওয়া যাবে বক্তব্যে এ নিয়ে আলোচনা করেন লি পেং। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুয়াওয়ের গাইড (জিইউআইডিই) বিজনেস ব্লুপ্রিন্ট।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেস্কো-ক্রিহ্যাপের 
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর আগ্রহ
ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চান তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম