স্মার্ট সিটি পাইলট প্রজেক্ট গ্রহণে চীনের প্রতি ঢাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২০:০০আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনকে সহযোগিতার আহ্বান জানান পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ।’ তিনি ২০৪১ সালের স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি– এ চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সার্বিক বিষয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বিটুবি ম্যাচ মেকিং ও উভয় দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আইটি কানেক্ট প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় এবং আইসিটি খাত পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে।’ তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সভাকক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি রাষ্ট্রদূতকে জানানো হয়।

এ সময় আরও ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মোস্তফা কামালসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম