আগামী দিনে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্কের আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২০:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৪৪

বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস’র সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস’র এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর’র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে তারা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস’র কান্ট্রি ম্যানেজার সুধির মুরালিধরন, দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় আগামীতে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস’র সঙ্গে বাংলাদেশের আইসিটি সেক্টর বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে অংশীদারত্ব বাড়বে মর্মে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অর্থনীতি এখন অনেক শক্তিশালী, ফলে গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-আইসিটিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নতি করেছে। কোনও দেশের উন্নয়নে সম্পদ গুরুত্বপূর্ণ নয় বরং দক্ষ জনশক্তি, শক্তিশালী প্রতিষ্ঠান, ইনোভেটিভ আইডিয়া ও এক্সিলারেশন অত্যন্ত প্রয়োজন। অদূর ভবিষ্যতে বাংলাদেশ কাউকে মডেল হিসেবে নয় বাংলাদেশকেই অন্য দেশ মডেল হিসেবে গ্রহণ করবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক জোহরা বেগম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’র পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম ও মো. তবিবুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন স্পেশালিস্ট মো. আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের