চেকমার্ক ‘লুকিয়ে রাখতে পারবেন’ টুইটারের ব্লু সাবস্ক্রাইবাররা

ইশতিয়াক হাসান
২৭ মার্চ ২০২৩, ১৫:৩০ আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:৩০

টুইটারের ‘ব্লু’ টিকধারী ব্যবহারকারী চাইলে তাদের টিকমার্কটি লুকিয়ে বা হাইড করে রাখতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ।

খবরে বলা হয়েছে, অ্যাপ রিসার্চার আলেসান্দ্রো পালুজি এমনই একটি স্ক্রিন পেয়েছেন যেখানে প্রতিষ্ঠানটি ভেরিফিকেশন সেটিংস-এর কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করছে। সেখানে চেকমার্ক লুকিয়ে রাখার একটি অপশন রয়েছে।

তবে সংবাদমাধ্যমটি জানায়, এটি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং টুইটারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে এখানে মূল প্রশ্নটি হলো, টুইটার এমন একটি অপশন কেন চালু করতে যাবে?

ভার্জ জানায়, এটি হতে পারে টুইটারে এনএফটি প্রোফাইল ছবির পাশাপাশি ব্লু চেকমার্কধারীদের সবাই একটু আলাদা চোখে দেখতে পারে। আর এই ভেরিফায়েড ব্যবহারকারীর কোনও পোস্ট যদি ভাইরাল হয়, তাহলে বেশিরভাগ কমেন্টই ব্যবহারকারীর ব্লু চেকমার্ক নিয়ে করবে।

নভেম্বরে টুইটার ঘোষণা দেয়, নতুন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ব্লু চেকের আবেদনের জন্য অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে। মূলত ব্লু চেক নিয়ে কেউ যেন অপরের ক্ষতি করতে না পারে এজন্যই এই আইনটি চালু করা হয়। অবশ্য সম্প্রতি এই সময়সীমা ৯০ দিন থেকে কমিয়ে ৩০ দিনে আনা হয়েছে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো