স্মার্ট উদ্যোক্তারাই হবে স্মার্ট ইকোনমির মূল চালিকাশক্তি: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৩

স্মার্ট ইকোনমি স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে আমাদের স্মার্ট উদ্যোক্তারা।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত ‘স্মার্ট অ্যান্টারপ্রিনিউর: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে বর্তমানে ২ হাজার ৫০০ র্স্টার্টআপ রয়েছে। যারা ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে আরও ৫ হাজার স্টার্টআপ বাড়ানো হবে। এর মাধ্যমে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে ২০ শতাংশ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণ– এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। চমৎকার বিজনেস মডেল, ভ্যায়াবল প্রোডাক্টের উদ্যোক্তাতাদের আইসিটি বিভাগ থেকে এক লাখ থেকে ১০ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে।’

স্মার্ট উদ্যোক্তারা ঝুঁকি নেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতিগতভাবে সাহসী, উদ্ভাবনী, সৃজনশীল, পরিশ্রমী মেধাবী এবং ঝুঁকি নিতে ভয় করি না।’

পলক জানান, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ১০০ নারী উদ্যোক্তার মাধ্যমে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারপার্সন কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন– আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সাবেক সিনিয়র সচিব শহিদুল হক, সাবেক সচিব কামরুন নাহার, এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডোর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ডিজিকন টেকলোজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাক্কো’র সভাপতি ওয়াহিদ শরিফ প্রমুখ।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সাক্ষীকে জেরা করার অনুমতি মেলেনি পলকের
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপ গেছেন পররাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপ গেছেন পররাষ্ট্রমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী
নতুন ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ ও এআই ইকোসিস্টেমে বাজিমাত স্যামসাং
গ্যালাক্সি আনপ্যাক্ট ২০২৬নতুন ফোল্ডেবল ফোন, স্মার্টওয়াচ ও এআই ইকোসিস্টেমে বাজিমাত স্যামসাং
স্বৈরাচারের পরাজয়: যন্তর মন্তরে পতাক উড়িয়ে নাচে-গানে উচ্ছ্বাস
স্বৈরাচারের পরাজয়: যন্তর মন্তরে পতাক উড়িয়ে নাচে-গানে উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি