গুগলকে বাংলাদেশে অফিস-ডাটা সেন্টার স্থাপনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গুগলকে বাংলাদেশে অফিস স্থাপন, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, ডাটা নিরাপত্তা প্রদান, বাংলা ভাষার অধিকতর উৎকর্ষের প্রতি গুরুত্বারোপ ও ইংরেজির মতো বাংলায় মেইলিং ঠিকানা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন।

গুগল এশিয়া প‌্যাসিফিকের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম‌্যানেজার ক‌‌্যালি গার্ডনার বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে গুগলের নিরাপদ ব‌্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ, বাংলা ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ গুগলকে আরও  জনবান্ধব করার বিষয়ে নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাগাযোগ মন্ত্রী বলেন, ‘মানুষ গুগলকে নানা তথ‌্য উপাত্তের অন‌্যতম মাধ‌্যম হিসেবে ব‌্যবহার করে আসছে।’ মন্ত্রী অপপ্রচারসহ বির্তকিত কনটেন্ট অপসারণে কার্যকর উদ‌্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ ব‌্যাপারে গুগলের সহযোগিতা প্রত‌্যাশা করেন।

ক‌্যালি গার্ডনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গ‌্যাপ নিরসনে গুগল যেকোনও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
এআই কনটেন্টে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
সর্বশেষ খবর
সংসদে হই চই, তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে হই চই, তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?