মালয়েশিয়ায় চালু হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩

নীতি প্রণয়ন ও শাসন পদ্ধতিতে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যালয় চালু করেছে মালয়েশিয়া। এআই বিকাশের আঞ্চলিক কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্যপূরণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

নতুন কার্যালয় উদ্বোধন নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ডিজিটাল জগতে বিকাশের যাত্রায় আমাদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত।

ক্লাউড ও এআই পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের জন্য গত বছর বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিনিয়োগ আকারে কয়েকশ কোটি ডলার পেয়েছে দেশটি।  

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন কার্যালয়টি এআই-এর জন্য একটি কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করবে। এখান থেকে কৌশলগত পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন এবং নিয়ন্ত্রক তত্ত্বাবধানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া একইদিনে, অ্যামাজন, গুগল, মাইক্রোসফটসহ ছয়টি কোম্পানির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানগুলো গত বছর মালয়েশিয়ায় ডাটা সেন্টার, ক্লাউড ও এআই প্রকল্প উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছিল।

ডিজিটাল খাত ২০২৪ সালে মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য ও যোগাযোগ খাতে চলতি বছর এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে তারা।

/এসকে/
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার