ক্রোম বিক্রি করতে গুগলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১৫:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৫:০৫

গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বিক্রি করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে গুগলের আংশিক ভাঙনের প্রস্তাব দিয়ে ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো। চলতি বছরের শুরুতে গুগলের সার্চ ব্যবসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার সুরক্ষা এবং একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ রোধ করার জন্য তৈরি আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বুধবার রাতে মার্কিন বিচার বিভাগ ২৩-পৃষ্ঠার নথিতে গুগলকে ভেঙে ফেলার প্রস্তাব দাখিল করেছে। গুগলকে আগামী এক দশক যুক্তরাষ্ট্রে তার সার্চ রেজাল্ট অন্যান্য প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে শেয়ার করতে বাধ্য করা উচিত বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আবেদনে জানিয়েছেন। এটি গুগলের সঙ্গে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোর একটি সমতল প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে।

প্রস্তাবটি অনুমোদিত হলে  অবৈধ সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য হারাতে পারে গুগল।  এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তাদের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেম সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হতে পারে।

এছাড়া প্রস্তাবটি অনুমোদিত হলে এটি লাখো আমেরিকানের তথ্য অনুসন্ধানের পদ্ধতিকে আমূল পরিবর্তন করতে পারে। এছাড়া গুগলের বিভিন্ন প্রধান পণ্য ও পরিষেবার মধ্যে মজবুত সংহতিকে বাধাগ্রস্ত করতে পারে।

গুগল আপিল করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বুধবারের আবেদন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি কোম্পানিটি।

আগস্ট মাসে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা গুগলকে একটি একচেটিয়া বাজার নিয়ন্ত্রণকারী হিসেবে চিহ্নিত করার রায় দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

২০২০ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে আনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে অব্যাহত থাকা মার্কিন বিচার বিভাগের গুগল সার্চ মামলায় অভিযোগ করা হয়েছিল, গুগল বিভিন্ন সংযুক্ত কৌশল ও তার নিয়ন্ত্রণাধীন পণ্য ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোকে বাজার থেকে দূরে সরিয়ে দিয়েছে।

/এস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি