যে কারণে অতিরিক্ত গরম হচ্ছে আইফোন ১৫

ইশতিয়াক হাসান
০১ অক্টোবর ২০২৩, ২১:৪১আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:৪১

আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। বিষয়টি অবগত ছিল অ্যাপল। এ বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগ ছিল একাধিক। ফোর্বস সাময়িকীর রিপোর্ট থেকে জানা যায়, গরম হওয়ার কারণ হিসেবে যা ধারণা করা হয়েছিল— বিষয়টি আসলে তা নয়। অর্থাৎ হার্ডওয়্যার ডিজাইনের কোনও সমস্যা নয়। ফোর্বস জানায়, গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামের ৩০২ রিলিজ হয়, সেখানে এর কিছু সমাধান করা হয়েছে।

ব্লুমবার্গ জানায়, নাম না জানিয়ে অ্যাপলের একজন মুখপাত্র এ ঘটনার জন্য বিশেষভাবে ইনস্টাগ্রাম, উবার ও অ্যাসফাল্ট-৯ নামের গেমকে অতিরিক্ত গরম হওয়ার জন্য দায়ী করেন। এছাড়া অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ তাপের বিষয়টিতে নিরাপত্তা হুমকির কোনও কারণ নেই।

তবে এ সমস্যা সমাধান হওয়ার পরও অন্য কিছু কারণে যেমন- ২০ ওয়াটের বেশি ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টর এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের  জন্য ফোন একটু গরম হতে পারে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ। অবশ্য আইফোন ব্যবহারকারীরা এটাতে অভ্যস্ত বলেও মন্তব্য করে প্রতিষ্ঠানটি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের