প্রেনিউর ল্যাবের উদ্যোগে কো-ক্রিয়েট ২০৭১ শীর্ষক কর্মশালা  

টেক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ২০:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:২৩

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস, আমেরিকান কর্নার সিলেট, শাবিপ্রবি ও শাবিপ্রবি প্রেস ক্লাবের সহায়তায় সম্প্রতি কো-ক্রিয়েট-২০৭১ শীর্ষক ২ দিনের নীতি সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।

প্রেনিউর ল্যাবের হেড অব অপারেশন্স এম আশরাফুল তানভীর তার বক্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আগামী ৫০ বছরের সম্পর্কের বিকাশ ও উন্নয়নে দেশ দুটির একে-অপরের থেকে এখনও অনেক কিছু শেখার রয়েছে। কো-ক্রিয়েট ২০৭১ বুটক্যাম্পটির এক্সপার্ট সেশন, প্যানেল আলোচনা, নীতি সুপারিশ কর্মশালা, সচেতনতার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি, এবং গ্রুপ অ্যাক্টিভিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বুটক্যাম্পের প্রথম দিনটি ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি সুপারিশ কেন্দ্রিক। তরুণদের নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, শাবিপ্রবির অধ্যাপক ড. জায়েদা শারমিন ও আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মোস্তোফা কামাল। এছাড়া ডিজিটাল যুগে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন শীর্ষক সেশন পরিচালনা করেন প্রেনিউর ল্যাবের কন্টেন্ট ক্রিয়েশন এক্সপার্ট নুরুন নকিব অনিম। দ্বিতীয় দিনটি ছিল উদ্ভাবন এবং উদ্যোক্তা কেন্দ্রিক। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট স্বর্ণলতা রায় একটি সেশন পরিচালনা করেন, যেখানে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. নূরউদ্দিন আহমদ এবং প্রেনিউর ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা রাখশান্দা রুখাম তাদের অভিজ্ঞতা তুলে ধরে তরুণদের নিজেদের উদ্যোগ শুরু করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের