লক থাকা স্ক্রিনেও দেখা যাবে গুগল ম্যাপ

ইশতিয়াক হাসান
০৩ মার্চ ২০২৪, ১২:১৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:১৪

দিকনির্দেশনা দেখে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে গুগল ম্যাপ এখন বেশ জনপ্রিয় একটি অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়তই আসছে অ্যাপটিতে আসছে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন ফিচার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস’ নামে নতুন একটি ফিচার এসেছে ম্যাপসে।

এই ফিচারে ফোনের স্ক্রিন লক করা থাকলেও লকড পর্দাতেই গুগল ম্যাপ সরাসরি লকড স্ক্রিনের ওপরে দিকনির্দেশনা দেখাবে। সেই সঙ্গে গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়ের ধারণাও দেবে।

তবে এই সুবিধাটি আপনা-আপনি চালু হবে না বলে জানিয়েছে গুগল। ফিচারটি চালু করতে চাইল সেটিংসে গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে থাকা ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং’ টগলটি অন করে দিতে হবে।

ফিচারটি চালু করা না থাকলে তাহলে ম্যাপসের কোনও তথ্য দেখা যাবে না, যদি ফোনের স্ক্রিন লক করা থাকে। আর এই ফিচারটি চালু করে নিলে এটি স্থায়ীভাবে চালু হবে। ফিচারটি বন্ধ করতে চাইলে সেটিংসের আবারও একই স্থানে গিয়ে টগলটি অফ করে দিলে তা বন্ধ হয়ে যাবে। আপাতত ফিচারটি সবার জন্য চালু হয়নি। তবে খুব তাড়াতাড়িই এটি সবার জন্য চালু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম