দেশের দুর্গম দ্বীপকে ‘স্মার্ট আইল্যান্ড’ করতে চায় দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৮:০৩আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:০৩

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের তথ‌্যপ্রযুক্তি বিকাশে ‘স্মার্ট আইল‌্যান্ড’ প্রতিষ্ঠায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে  মঙ্গলবার (৫ মার্চ)   সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার গিগা আইল্যান্ডের আদলে বাংলাদেশের দুর্গম দ্বীপে ‘স্মার্ট আইল্যান্ডে’ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ এবং তথ‌্য যোগাযোগ প্রযুক্তি সেক্টরের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ‌্যকার বিদ‌্যমান সম্পর্ক উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া। বিগত  দিনগুলোতে  বাংলাদেশ-কোরিয়ার সম্পর্ক অনেক এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে  এ সম্পর্ক আমরা আরও এগিয়ে নিতে চাই। জ্ঞান বিনিময়, উদ্ভাবন, স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং তথ‌্যযোগাযোগ প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করার আরও সুযোগ রয়েছে।’ প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়নের কথা তুলে ধরেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘গত এক দশক আগের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশ অভাবনীয়।’

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের নিয়ে ইসরায়েলিমন্ত্রীর উপহাসের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে ক্ষোভ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী