ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৯:৩৫ আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৯:৩৫

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে  ইন্টারনেটে নানা গুজব ও সংহিসতামূলক কনটেন্ট ছড়ানোর কারণে সাময়িকভাবে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এর মাধ্যমে ফেসবুকসহ অনান্য সামাজিক মাধ্যমে প্রবেশ করছেন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। আর এই ভিপিএনের ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক। এজন্য দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কাও করেন তিনি ।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে।’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।’

এদিকে ইন্টারনেটে গুজব ও সংহিসতামূলক কনটেন্ট ছড়ানোর ব্যাখ্যা চেয়ে ফেসবুক, টিকটক, হোয়াটঅ্যাপ-সহ অনান্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ইমেইলে চিঠি দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চিঠিতে ৩১ জুলাইয়ের মধ্যে এই ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু টিকটক ছাড়া বাকি কোনও সংস্থাই সরকারের ইমেইলের জবাব দেয়নি বলে জানান জুনাইদ আহমেদ পলক। তবে এখনও তিনি এসব প্রতিষ্ঠানের কাছ থেকে জবাব পাবেন বলে আশাবাদী।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত