স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৭:২৫ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:২৫

শ্রেণিকক্ষ ও বাড়ির কাজে ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করছে, এমন উদ্বেগের পর ল্যাপটপ-স্ক্রিন ছেড়ে কলম ও কাগজে ফিরে গেছে যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উইনচেস্টার কলেজ। ১৩৮২ সালে প্রতিষ্ঠিত হ্যাম্পশায়ারের এই বোর্ডিং স্কুলটি ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের পাঠদানে এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এলিজাবেথ স্টোন দ্য সানডে টাইমস-কে বলেন, শুধু মোবাইল ফোন বন্ধ করার কোনও মানে হয় না, যদি আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক ল্যাপটপ রাখার সুযোগ দিই। কারণ ফোনে তারা যা করে, তা সহজেই ট্যাবলেট বা ল্যাপটপে রূপান্তর হয়ে যায়।

ল্যাপটপ ব্যবহারকে অত্যন্ত বিভ্রান্তিকর উল্লেখ করে স্টোন আরও বলেন, মাল্টিটাস্কিং বলে আসলে কিছু নেই। এটি মনোযোগ বারবার স্থানান্তরের প্রক্রিয়া ছাড়া কিছু নয়।

গত বছরের সেপ্টেম্বর থেকে উইনচেস্টার কলেজে ল্যাপটপ ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেবল পাঠদানে স্পষ্ট উপকারিতা রয়েছে, এমন নিশ্চিত তথ্য থাকলেই কেবল ল্যাপটপ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিশেষ করে ৯-১০ বছর এবং ১৩-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়ির কাজ বাধ্যতামূলকভাবে কলম ও কাগজেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য শুধু অ্যানালগ বা বাটন ফোন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রধান শিক্ষক স্টোন আরও বলেন, আমরা শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, প্রযুক্তি ব্যবহারের পেছনে সুনির্দিষ্ট ও বড় ধরনের শিক্ষাগত সুবিধা না থাকলে তা ব্যবহার করবেন না। ল্যাপটপ ব্যবহারের মাধ্যমটিকে যেন ডিফল্ট হিসেবে না ধরা হয়। প্রযুক্তির সাহায্য ছাড়া অন্য উপায়ে করা সম্ভব হলে সেভাবেই করা উচিত।

তবে প্রযুক্তির ব্যবহার একেবারেই বন্ধ করা হয়নি। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), থ্রি-ডি গণিত মডেলিং, ভূগোলে জলবায়ু সিমুলেশন কিংবা ভাষার ক্ষেত্রে ফ্ল্যাশকার্ড ব্যবহারে শিক্ষার্থীরা এখনও কম্পিউটার ব্যবহার করছে। এ ছাড়া বিশেষ শিক্ষাগত চাহিদা বা শেখার চ্যালেঞ্জ রয়েছে, এমন শিশুরা শ্রেণিকক্ষ ও বাড়ির কাজের জন্য কম্পিউটার ব্যবহারের ছাড় পাচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা