১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ২৩:৩০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২৩:৩০

চীনের কুয়াংচৌ শহরে জাঁকঝমকভাবে চলছে বিখ্যাত 'ক্যান্টন ফেয়ার'-এর ১৪০তম আসর। তিন ধাপে আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। শনিবার ছিল মেলার তৃতীয় দিন। এবারের মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন নতুন পণ্যের বিশেষ প্রদর্শনী সবাইকে চমকে দিয়েছে। আধুনিক এসব প্রযুক্তিভিত্তিক পণ্য চীনের বিশ্ব বাণিজ্য ও রপ্তানি বাড়াতে নতুন গতির সঞ্চার করেছে।

প্রতিষ্ঠার ৭০ বছরপূর্তির স্মারক হিসেবে আয়োজিত এবারের মেলায় ২ লাখ ৩৫ হাজারেরও বেশি এআই চালিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া ২০ হাজারের বেশি প্রদর্শক সংস্থা তাদের উদ্ভাবনে নানা ধরনের আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছে। এআই পণ্যের স্টলগুলোতে দর্শনার্থীর দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

ক্যান্টন ফেয়ারে প্রদর্শিত উদ্ভাবনগুলো মানুষের জীবনযাত্রায় আসছে ইতিবাচক পরিবর্তন। তৃতীয়বারের মতো মেলায় আসা ম্যাক্স ইয়ং এবার সঙ্গে নিয়ে এসেছিলেন তার অসুস্থ মাকে। বাণিজ্য মেলার ব্যস্ত পরিবেশ উপভোগ করতে এসে তারা এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন—একটি উন্নত 'এক্সোস্কেলেটন রোবোটিক ডিভাইস'-এর সন্ধান পান তারা।

স্ট্রোক করার পর থেকে হাঁটতে অসুবিধা হওয়া তার মা সুজান এলিয়ট এই রোবোটিক ডিভাইসের সহায়তায় নিজে থেকে দাঁড়াতে এবং হাঁটতে সক্ষম হন। আবেগাপ্লুত হয়ে সুজান বলেন, ‘এটি আমার পা দুটিকে সচল রাখছে। সত্যি এটি দারুণ।’

চীনের বৈদেশিক বাণিজ্যের মূল ‘থার্মোমিটার’ হিসেবে বিবেচিত এই প্রদর্শনীটি উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষায়িত পণ্য এবং উন্নত গুণমানের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে। একই স্থান থেকে সুবিধাজনক ও দক্ষতার সাথে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি পণ্য সংগ্রহের এক অনন্য বিশ্বমঞ্চ হিসেবে ক্যান্টন ফেয়ার নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি
সর্বশেষ খবর
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন