টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

টেক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ২২:১১আপডেট : ২২ মার্চ ২০২৩, ২২:১১

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হলো টিকটক কমিউনিটির অংশ হওয়ার মানদণ্ড। যা এই প্ল্যাটফর্মের প্রত্যেকের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এই ঘোষণার অংশ হিসেবে প্ল্যাটফর্মটি তার কমিউনিটি নীতিমালাও প্রবর্তন করছে।

টিকটকের কমিউনিটি গাইডলাইনের সর্বোপরি আপডেটগুলো জানাতে প্ল্যাটফর্মটি সারা বিশ্বের ১০০টিরও বেশি সংস্থার সঙ্গে পরামর্শ করেছে। যার মধ্যে আন্তর্জাতিক আত্মহত্যা নিরোধন সংস্থা, আঞ্চলিকভাবে সেইফটি এডভাইসরি কাউন্সিল ও এসমেক্স এবং তাদের কমিউনিটির সদস্যরাও রয়েছেন।

টিকটকের নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলো ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। সেই সঙ্গে আগামী মাসগুলোতে প্ল্যাটফর্মটি তাদের মডারেটরদের অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করবে, যাতে এই আপডেট হওয়া নিয়ম এবং মানগুলো কার্যকরভাবে প্রয়োগ শুরু হয়।

পূর্ববর্তী প্রতিক্রিয়া বিবেচনা করে টিকটক তাদের নিয়ম এবং মান সম্পর্কিত সব কিছু একটি জায়গায় নিয়ে এসেছে। যাতে নির্মাতা থেকে গবেষক পর্যন্ত সবার যা প্রয়োজন তা পেতে পারে। যেমন নিয়ম লঙ্ঘন হলে সংজ্ঞা এবং প্ল্যাটফর্মটি কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটির ব্যাখ্যা থাকবে। টিকটক তাদের মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তম্ভও স্থাপন করেছে। এগুলো হলো-

১. লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারণ, ২. বয়সসীমা অনুযায়ী কনটেন্ট যেটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, ৩. যে কনটেন্ট বিস্তৃত দর্শকদের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। ৪. টিকটকের কমিউনিটিকে তাদের অভিজ্ঞতার নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্য সরঞ্জাম এবং উপায়গুলোকে শক্তিশালী করা।-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
সর্বশেষ খবর
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ