পার্ক করা গাড়ি খুঁজে দেবে গুগল ম্যাপস, ব্যবহার করবেন যেভাবে

আশিক বিল্লাহ খান
১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮

ব্যস্ত এলাকায় বা বড় শপিং মলের আন্ডারগ্রাউন্ডে, বিমানবন্দরের মতো বিশাল পার্কিংয়ে গাড়ি রাখার পর ফিরে এসে সেটি খুঁজে পাওয়া হয়ে পড়ে সময়সাপেক্ষ এবং দুষ্কর। বিশেষ করে অপরিচিত জায়গায় গাড়ি পার্ক করলে ঠিক কোন স্থানে রাখা হয়েছিল, তা মনে রাখা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা এড়াতে গুগল ম্যাপসের সাহায্যে গাড়ি পার্ক করার স্থান সংরক্ষণ করার যায়। পরে অ্যাপটির ম্যাপে সংরক্ষিত অবস্থান দেখে সহজেই গাড়ির কাছে পৌঁছানোর পথ খুঁজে নেওয়া সম্ভব।

গুগল ম্যাপসে পার্কিংয়ের স্থান সংরক্ষণ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই ধরনের ডিভাইসেই গুগল ম্যাপসের মাধ্যমে গাড়ি পার্ক করার স্থান সংরক্ষণ করা যায়। এ জন্য প্রথমে গাড়ি পার্ক করার পর ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলতে হবে। এরপর ম্যাপে নিজের অবস্থান নির্দেশ করা নীল বিন্দুতে ট্যাপ করতে হবে। সেখানে ‘সেভ ইয়োর পার্কিং’ বা আইফোনে ‘সেভড পার্কিং’ অপশন নির্বাচন করলে পার্কিংয়ের স্থানটি ম্যাপে চিহ্নিত হয়ে যাবে।

সংরক্ষিত স্থানটি সাধারণত ‘পি’ চিহ্ন বা ‘ইউ পার্কড হিয়ার’ লেখা দিয়ে দেখানো হয়। পরে গাড়ি খুঁজতে গুগল ম্যাপস খুলে ওই চিহ্নে ট্যাপ করতে হবে। চাইলে সার্চ বারে ‘পার্কিং লোকেশন’ লিখেও সংরক্ষিত স্থানটি খুঁজে পাওয়া যাবে। এরপর ‘ডিরেকশনস’ নির্বাচন করলে গাড়ি পর্যন্ত যাওয়ার পথ দেখাবে অ্যাপটি।

পার্কিংয়ের স্থান সম্পর্কে নোট ও ছবি যোগ করা যাবে

শুধু অবস্থান সংরক্ষণই নয়, গাড়িটি ঠিক কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কিত অতিরিক্ত তথ্যও গুগল ম্যাপসে যোগ করা যায়। যেমন, বহুতল পার্কিংয়ে গাড়ি রাখলে কোন তলায় বা কোন পার্কিং স্লটে রাখা হয়েছে, তা নোট হিসেবে লিখে রাখা সম্ভব। পার্কিংয়ের জায়গার ছবিও যোগ করা যায়। এ ছাড়া প্রয়োজন হলে সংরক্ষিত অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করা এবং পার্কিংয়ের স্থান পরিবর্তন করার সুবিধাও রয়েছে।

বিমানবন্দর বা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি পার্ক করার ক্ষেত্রে টাইমার বা রিমাইন্ডার কাজে আসতে পারে। তবে এসব সুবিধা ব্যবহার করতে ডিভাইস ও অ্যাপের প্রয়োজনীয় অনুমতি চালু রাখতে হতে পারে।

আইফোনে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে পার্কিংয়ের স্থান

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে পার্কিংয়ের স্থান স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের সুবিধাও রয়েছে। এ জন্য ব্যবহারকারীর আইফোন বা আইপ্যাড গাড়ির সঙ্গে ইউএসবি, ব্লুটুথ কিংবা অ্যাপল কারপ্লের মাধ্যমে সংযুক্ত করতে হবে। গাড়ি থেকে ডিভাইসটি বিচ্ছিন্ন করার পর গুগল ম্যাপস পার্কিংয়ের স্থান শনাক্ত করে ম্যাপে সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত অবস্থানটি ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকে, যদি এর আগে ব্যবহারকারী সেটি মুছে না দেন বা আবার গাড়ি চালানো শুরু না করেন।

এ সুবিধা ঠিকমতো কাজ করার জন্য গুগল ম্যাপসের সেটিংসে ‘অটোমেটিক্যালি সেভ পার্কিং’ চালু আছে কিনা, তা যাচাই করতে হবে। ব্লুটুথ ব্যবহার না করলেও ফোনের মুভমেন্ট সেন্সর কাজে লাগিয়ে পার্কিংয়ের স্থান শনাক্ত করার অনুমতি দেওয়া যায়। এ ছাড়া লোকেশন সার্ভিসের অনুমতি ‘অলওয়েজ’ রাখা থাকলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডেও অবস্থান শনাক্ত করতে থাকে। তবে স্বয়ংক্রিয়ভাবে পার্কিংয়ের স্থান সংরক্ষণের সুবিধাটি বর্তমানে শুধু আইফোন ও আইপ্যাডের জন্যই প্রযোজ্য। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে নীল বিন্দুতে ট্যাপ করে ম্যানুয়ালি পার্কিংয়ের স্থান সংরক্ষণ করতে হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চার্জে লাগিয়ে ম্যাকবুক ব্যবহার করা কি ব্যাটারির জন্য ক্ষতিকর?
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট