বৃষ্টি কবে হবে জানালো আবহাওয়া বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৩:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫:১৭

চরম গরমে নাভিশ্বাস অবস্থা দেশের মানুষের। রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত এই গরম অব্যাহত থাকতে পারে। সে পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামী রবিবার পর্যন্ত টানা এই গরম থাকতে পারে। এরপর কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ো বয়ে যেতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তা আরও বেড়ে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৮ দশমিক ৫, আজ ৩৮ দশমিক ৮;  রাজশাহীতে ছিল ৩৯, আজ তা ৩৯ দশমিক ১;  রংপুরে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা ৩৫ দশমিক ৩; ময়মমসিংহে ছিল ৩৫ দশমিক ৩, আজ ৩৬; সিলেটে ছিল ৩৬ দশমিক ৬, আজ ৩৬ দশমিক ৫; চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৩, আজ ৩৫ দশমিক ২; খুলনায় ছিল  ৩৯ দশমিক ২, আজ তা ৩৯ এবং বরিশালে ছিল ৩৮ দশমিক ২, আজ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তাপপ্রবাহের এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ১০ এপ্রিল থেকে পরবর্তী সাতদিন অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি