সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে নিজেদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, এমনটি হতে পারে আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়া কবির সই করা পূর্বাভাসে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সিনপটিক অবস্থার কথা জানিয়ে পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচুাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, এ সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামী সোমবারের আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৭ দশমিক চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।









