১৮ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮

সারাদেশেই তাপমাত্রা বেড়েই চলেছে। তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আজকে (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঢাকার আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। তবে, আজ দুপুরের পর পূর্বাভাস অনুযায়ী, অনেক এলাকায় ঝড় শিলাবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজকে দেশের ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বাঘাবড়ি, রাঙামাটি, ফেনী, বান্দরবান, রামগতি, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা,  কুমারখালি, কয়রা, পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
 
এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এবারের এপ্রিল ছিল বেশ স্বস্তিদায়ক। এর আগে এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এবার সর্বোচ্চ ছিল ৪০ ডিগ্রি। আর মে মাসে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা আর বাড়বে না। আজকে থেকে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করবে বলে তিনি জানান।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা