টানা বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ১৬:৩৬আপডেট : ০৩ মে ২০২৬, ১৬:৩৬

কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাস কিছুটা ভালো অবস্থায় গেলেও আজ আবার বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। পুরো বিশ্বে বায়ুদূষণে রবিবার (৩ মে ) শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।  

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ছিল বিশ্বে প্রথম অবস্থানে। এরপর বেলা দুইটার দিকেও একই অবস্থা। 

বেলা পোনে তিনটায়ও দূষিত বাতাসের শহরের তালিকায় ১১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১১৭ স্কোর নিয়ে একই অবস্থানে আছে দিল্লী। এদিকে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে করাচি ১১২ ।  

বিশেষজ্ঞরা জানান, এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই হিসেবে ঢাকার অবস্থা সতর্কতামূলক।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
সর্বশেষ খবর
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে