রাজধানীতে সকালভর ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১০:৫০ আপডেট : ২৭ মে ২০২৬, ১০:৫০

রাজধানীতে বুধবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। কখনও মাঝারি, আবার কখনও ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ঈদে বাড়ি ফেরা মানুষ ও হাটে চলাচলে ভোগান্তি দেখা যায়।

সকাল ৮টার পর থেকে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি হয়। কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে সড়কে পানি জমে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও এখনো আকাশ মেঘলা রয়েছে। মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকা অঞ্চলেও দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করায় এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 
/ইউএস/
সম্পর্কিত
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
সর্বশেষ খবর
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
‘মেসিকে ছাড়া আমাদের নতুন করে গড়ে উঠতে হবে’
‘মেসিকে ছাড়া আমাদের নতুন করে গড়ে উঠতে হবে’
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড