ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ জুলাই ২০২৬, ১৪:০২ আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪:০২

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সতর্কবার্তায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দিল্লির অবস্থান দ্বিতীয়, ঢাকা কত নম্বরে?
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
সর্বশেষ খবর
তাহসিফের বন্ধু কে এই দ্বীপ
তাহসিফের বন্ধু কে এই দ্বীপ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন