ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? যা বলছে পূর্বাভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৭:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৪

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষার প্রভাব আগামী কয়েক দিনও বজায় থাকবে। তবে রাজধানীতে টানা বৃষ্টির যে প্রবণতা দেখা গেছে, তা আজ শুক্রবার ও শনিবার কিছুটা কমতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির বিস্তার আরও কিছুটা বদলাতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও থাকবে।

/এম/
সম্পর্কিত
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
গরমে স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
সর্বশেষ খবর
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার