সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৮ আগস্ট ২০২৬, ১১:৫৯আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৯

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতির বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ
ঢাকাসহ ১৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত 
সাগরে নিম্নচাপ, আজ যেমন থাকবে আবহাওয়া
সর্বশেষ খবর
এক মহাসড়কে বসেছে ১৪২৭ ক্যামেরা, ভুল করলেই অটো জরিমানা
এক মহাসড়কে বসেছে ১৪২৭ ক্যামেরা, ভুল করলেই অটো জরিমানা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ আজ 
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ আজ 
ভগত সিং-আম্বেদকরকেও ‘দিমাগি নকশাল’ বলতেন মোদি: কেজরিওয়াল
ভগত সিং-আম্বেদকরকেও ‘দিমাগি নকশাল’ বলতেন মোদি: কেজরিওয়াল
বর্ষায় ডুয়ার্স ভ্রমণ, জঙ্গল বন্ধ হলেও প্রকৃতির দরজা খোলা
বর্ষায় ডুয়ার্স ভ্রমণ, জঙ্গল বন্ধ হলেও প্রকৃতির দরজা খোলা
সর্বাধিক পঠিত
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক