দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ০৮:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩২

রংপুর, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ পরিস্থিতির কারণে উল্লিখিত ৯টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত (পুনশ্চ ১ নম্বর সতর্কতা সংকেত) প্রদর্শন করতে বলা হয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
সর্বশেষ খবর
৫ পদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ
৫ পদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ