ওয়াইসিসি’র সঙ্গে সুবিধাবঞ্চিত তরুণদের স্বপ্নযাত্রা

তারুণ্য ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১০

‘যুবসমাজকে শুধু দক্ষতা প্রশিক্ষণ দেওয়াই পর্যাপ্ত নয়, নৈতিকতা আর মূল্যবোধের শিক্ষাও জরুরি। আর এখানেই কম্প্যাসের ইইয়ুথ কনজারভেশন করপস্‌ (ওয়াইসিসি) সফলভাবে যুবসমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে’- বলেছেন পরিবেশ, বন, ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকিয়া আফরোজ।

ইউএসএইডের কম্প্যাস প্রকল্পের ওয়াইসিসি প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বক্তব্য দেন। ৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানিতে অবস্থিত লা বেলা রিসোর্টে এই গ্রাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার ও বান্দরবানের ৩৬ জন সুবিধাবঞ্চিত তরুণ ছয় মাসের প্রশিক্ষণ শেষে এই অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট লাভ করে। এদের মধ্যে ৯ জন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটির সদস্য।

ওয়াইসিসি’র সঙ্গে সুবিধাবঞ্চিত তরুণদের স্বপ্নযাত্রা

এই ধরনের প্রকল্প দেশব্যাপী বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন যুগ্মসচিব জাকিয়া আফরোজ। তিনি এই ধরনের ইতিবাচক বিভিন্ন উদ্যোগে ইউএসএইডের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আব্দুস সালাম শিকদার, ইউএসএইডের এনভায়রনমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর জোসেফ লেসার্ড, এনভায়রনমেন্ট টিম লিড কিথ মেনযার এবং কম্প্যাস প্রকল্পের প্রধান আবু মোস্তফা কামাল উদ্দিন।

ওয়াইসিসি’র সঙ্গে সুবিধাবঞ্চিত তরুণদের স্বপ্নযাত্রা

জোসেফ লেসার্ড তার বক্তব্যে বলেন, ‘কক্সবাজার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএসএইডের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

কিথ মেনযার উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণে নারীর অংশগ্রহণ অপ্রতুল। ওয়াইসিসি প্রশিক্ষণে ক্রমান্বয়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

আবু মোস্তফা কামাল উদ্দিন বলেন, ‘এই প্রশিক্ষণার্থীরা তাদের কারিগরি দক্ষতার পাশাপাশি যে জীবনদক্ষতা লাভ করছে তা তাদের জীবন গঠনে ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

সার্টিফিকেট গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিদের পাশাপাশি ইউএসএইড কম্প্যাসের সহযোগী সংগঠন ইপসা, এআইটি, তাজিনডং, গ্রিন সেভার্স, ও কম্প্যাস প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘ইউএস ফরেস্ট সার্ভিস’ এবং ‘ইউএসএআইডি’ যৌথ উদ্যোগে কক্সবাজার ও বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। গত তিন বছর ধরে স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা, এআইটি কক্সবাজার, তাজিংডং এবং গ্রিন সেভার্সের সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত এবং পড়াশোনাবঞ্চিত তরুণ-তরুণীর প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই