ভোট শেষ পর্যন্ত নির্বিঘ্ন থাকবে আশা কর্মকর্তাদের

রংপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৪:০০

রসিকে ভোট রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দুপুর নাগাদ কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি, নিরাপত্তাসহ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকতারা আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও নির্বিঘ্ন থাকবে।   

বৃহস্পতিবার দুপুরে রংপুর সরকারি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ও স্বতস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। কোথাও কোনও অভিযোগ নেই। ১০টি কেন্দ্র দেখেছি। সবখানেই পরিস্থিতি স্বাভাবিক।’ রসিকে ভোট

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে চলছে। নির্বাচনে কোনও ধরনের অরাজকতা-বিশৃঙ্খলা কোনও ভাবেই সহ্য করা হবে না। ভোটার ছাড়া কাউকে ভোটকেন্দ্রের সীমানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের আশা, শেষ পর্যন্ত এরকম সুন্দর পরিবেশেই ভোট শেষ হবে।’ রসিকে ভোট

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে নির্বিঘ্নে ভোট শুরু হয়েছে। কোথাও কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।  আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর।’ রসিকে ভোট

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রসিকের ১৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নগরীর নিউ সেনপাড়া কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের। সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দেওয়ানটুলিতে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। ভোটের পরিবেশ নিয়ে তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:
রংপুরে ভোট শুরু

রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম
এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা

রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা

উৎসবমুখর পরিবেশ, সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা
এই নির্বাচন ইসির জন্য পরীক্ষা: এরশাদ
উন্নয়নের স্বার্থেই জনগণ আমাকে বিজয়ী করবে: ঝন্টু

ইভিএম নিয়ে ভোটারদের অভিযোগ, অস্বীকার প্রিসাইডিং অফিসারের

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী