রংপুরে উন্নয়নের স্বার্থেই জনগণ ভোট দিয়ে তাকে বিজয়ী করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু। বৃহস্পতিবার গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভোট দিয়ে সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে আমি জয়ী হবো। প্রধানমন্ত্রী নিজে আমাকে মনোনীত করেছেন। তাই উন্নয়নের স্বার্থে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিকে প্রথম ভোট হয়। এবার নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন।
আরও পড়ুন:
রংপুরে ভোট শুরু
রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম
এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা








