আন্দোলনকারীদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক সচিবালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৮

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের প্রতিনিধিরা। সোমবার বেলা ৪টার দিকে সচিবালয়ে সেতুমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে ২০ জন এবং সরকারের পক্ষে ১১ জন উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনকারীদের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন হাসান আল মামুন। সরকারের পক্ষে বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও থাকবেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, অসিত কুমার উকিল, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

রবিবার রাতভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এর পরই আজ সোমবার (৯ এপ্রিল) তাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। এর আগে, রবিবার (৮ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এ সময় নানক বলেন, ‘সরকারের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আগামীকাল সকাল ১১টায় সরকারের সঙ্গে বৈঠকে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে রবিবার দুপুরের পর থেকে চলমান আন্দোলন রাতে চরম আকার ধারণ করে। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। পুলিশের অ্যাকশনের মুখে তারা শহীদুল্লাহ হলে অবস্থান নেয়। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। 

আরও পড়ুন- 

ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা ‘৭১ এর তাণ্ডবকেও হার মানিয়েছে: নানক
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বিক্ষোভ-সড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলন: এ পর্যন্ত যা যা হলো

তিন সন্দেহ সরকারের, প্রধানমন্ত্রীর প্রশ্ন এরা কারা?

সরকার পতনের জন্য মুখোশধারী সন্ত্রাসীদের এ তাণ্ডব: ঢাবি ভিসি

‘তাণ্ডবের প্রতিটি মুহূর্ত বারবার মৃত্যু ভয়ে আঁতকে উঠেছি’

উপাচার্যের বাসভবনে রাতের তাণ্ডব

ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা

ক্যাম্পাসে থমথমে অবস্থা: মোড়ে মোড়ে পুলিশ, আন্দোলনকারীরা হলে

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার
৪ দফা দাবিতে টিএসসিতে অনড় ছাত্রীরা

অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কার্জন হলে টিয়ারশেল, আন্দোলনকারীদের বিক্ষিপ্ত প্রতিরোধ

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)



 

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি