মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ০৪:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৪:৩০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য মুখোশধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘যারা আমার বাসভবনে হামলা চালিয়েছ, তারা মুখোশ পরা ছিল। তাদের দেখে মনে হয়নি যে তারা ঢাবির শিক্ষার্থী। তার ভবনের প্রতিটি কক্ষে তাণ্ডবলীলা চালিয়েছে। বাসভবনে আগুন দিয়েছে। তারা জানালা ও দরজা ভাঙচুর করেছে।’
রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করলে তারা ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে একটি গাড়িতে আগুন দেন। তারা ইট-পাটকেল ছুঁড়লে ওই বাসভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
পরে ঢাবি উপাচার্য বলেন, ‘আমি তাদের (আন্দোলনরত শিক্ষার্থী) বলেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে যাবো। কিন্তু তারা আমার কথা শোনেনি। আমার পরিবারও বাসভবনের ভেতরে ছিল। আমি শেষ পর্যন্ত ভবনের ভেতরেই ছিলাম, কোথাও যাইনি। তারা আমার ও আমার পরিবারের সামনেই তাণ্ডবলীলা চালিয়েছে।’
ড. আক্তারুজ্জামান আরও বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন শিক্ষার্থীরা করছে, আমি এই কথা সরকারের ঊর্ধ্বতন মহলকে জানিয়েছিলাম। সরকারের সঙ্গে আমার কী কথা হয়েছে, সেটাও আন্দোলনকারী শিক্ষার্থীদের জানিয়েছি। সরকারও তাদের এই দাবি বিবেচনায় রেখেছে। আমি আজকে ধৈর্য নিয়ে পরিস্থিতির মোকবিলা করেছি। আমি যদি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতাম, তাহলে আরও বড় ম্যাসাকার হতো। সেটা আমি চাইনি, কারণ আমি একজন শিক্ষক। আমি সেটা করতে পারি না।’
উপাচার্য বলেন, ‘আন্দোলনের সময় একজন শিক্ষার্থী নিহত হওয়ার গুজব ছড়ানো হয়েছে। আসলে এমন কিছুই ঘটেনি। বিভিন্ন হল থেকে ছাত্রীরা বের হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি দেখাও আমাদের দায়িত্ব।’
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় শাহবাগে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। রাত পৌনে ৮টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা ঢাবি ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তারা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের সঙ্গে সোমবার সকাল ১১টায় সরকারের বৈঠকের প্রস্তাব দেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা টিএসসির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট দখলে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত টিএসসিতে আটকা পড়া আন্দোলনকারীদের বের করে নিয়ে আসছেন ঢাবি প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।
আরও পড়ুন-
অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)

/এআরআর/আরজে/এসও/এসটিএস/এআর/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু